1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

লতিফকে দেখলেই মাথায় আঘাতের আহ্বান মহিউদ্দিনের

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২ মার্চ, ২০১৬
  • ১১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি বিকৃতির দায়ে দলীয় সংসদ সদস্য এম এ লতিফকে দেখামাত্র লাঠি দিয়ে আঘাত করতে নিজের অনুসারীদের আহ্বান জানিয়েছেন নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। মঙ্গলবার বিকেলে ঐতিহাসিক লালদিঘি ময়দানে ‘নাগরিক মঞ্চ চট্টগ্রাম’র ডাকে আয়োজিত দ্বিতীয় সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আরো এক মাসের সময় বাড়ানো হলো। আপনারা লাঠি নিয়ে প্রস্তুত থাকুন, লতিফকে দেখলে মাথায় আঘাত করবেন।
সাবধান! যারা কুলাঙ্গার লতিফকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন আমি তাদের চিনি। আপনারা কি চান তাও আমরা জানি। আগুন জ্বালতে যাবেন না। জনগণের মধ্যে ক্ষোভ, আর সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আজকের এ সমাবেশ।’

সিডিএ ও সিটি কর্পোরেশনে লতিফের পক্ষ অবলম্বনকারীরা ঘাপটি মেরে আছে অভিযোগ করে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘সিডিএ, সিটি কর্পোরেশন ও বিভিন্ন সরকারি অফিসে যারা লুকিয়ে আছে তাদের তালিকা করা হচ্ছে। তাদের খুঁজে বের করা হবে। তারা স্বাধীনতা বিরোধী। সরকারি কর্মকর্তারা আমাদের ভাই। কিন্তু কেউ যদি অন্যায় করে তবে কার দাঁত ভাঙ্গা জবাব দেয়ার ক্ষমতা আমাদের আছে।’

কেউ কেউ প্রধানমন্ত্রীর কাছে লতিফের জন্য দালালি করছেন অভিযোগ করে তিনি বলেন, ‘কারা পক্ষাবলম্বন করছেন, প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে তার (এম এ লতিফ) দালালি করছেন, কারা তাকে গাড়িতে করে চট্টগ্রামে আনছে আমরা তাদের চিনি। আপনারা সাবধান হয়ে যাবেন।’

এর আগে আল্টিমেটাম দিয়ে কাজ হয়নি তাই এবার তার অনুসারীদের হাতে লাঠি দেয়া হবে জানিয়ে এ আওয়ামী লীগ নেতা বলেন, ‘আগেও আল্টিমেটাম দিয়েছিলাম, কোনো লাভ হয়নি, এবার আপনাদের হাতে লাঠি দেব। আমার কথা শোনেন, শুনে তা
বাস্তবায়ন করবেন।’

তিনি বলেন, ‘প্রতি থানায় কমিটি করা হবে। কারা ইয়াবা-মদ ব্যবসায়ী, চক্রান্তকারী, জঙ্গি ও জামায়াত-শিবিরের তালিরা তৈরি করবেন। ওই তালিকা প্রশাসনের হাতে দেবেন। আমাকেও এক কপি দেবেন। সেই তালিকা আমাদের সমন্বয় করবো।’

এসময় সাংসদ এম এ লতিফকে মাদক চোরাচালানের গডফাদার উল্লেখ করে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘চট্টগ্রামের মানুষ ভালো মানুষ। কিন্তু এসব গডফাদারদের কারণে চট্টগ্রামে ইয়াবা ঢুকছে। সরকারকে বলেছি- যারা অল্প সময়ে কোটি কোটি
টাকার মালিক হচ্ছে, তারা ইয়াবা, মদ, কোকেন বিক্রি করে সল্প সময়ে তা আয় করেছে। নামমাত্র মূল্যে সরকারি জায়গা হাতিয়ে নিচ্ছে। এভাবে যারা টাকা আয় করেছে, বিদেশে টাকা পাচার করেছে তাদের সবার তালিকা আমার কাছে আছে।’

সভায় নাগরিক মঞ্চের আহ্বায়ক এ কে এম বেলায়েত হোসেন সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, মহিলা আওয়ামী লীগের নগর সভাপতি হাসিনা মহিউদ্দিন, জাতীয় পার্টি (জেপি) চট্টগ্রাম নগর সভাপতি
আজাদ দোভাষ, জাতীয় সমাজতান্ত্রীক দল (জাসদ) চট্টগ্রাম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম নগর সভাপতি আইনজীবি আবু হানিফ, সাংসদ এম এ লতিফের বিরুদ্ধে মানহানি ও রাষ্টদ্রোহের অভিযোগকারী যুবলীগ নেতা সাইফুদ্দিন রবিন, সাবেক কাউন্সিলর জাহাঙ্গির আলম, কাউন্সিলর খোরশেদ চৌধুরী, মহিলা কাউন্সিলর নিলু নাগ, যুবলীগের যুগ্ম আহ্বায়ক দোলোয়ার হোসেন খোকা, ছাত্রলীগের নগর সভাপতি ইমরান আহমেদ ইমু প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |