1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

বাংলা জোকস নিয়ে মোবাইল অ্যাপস

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২ মার্চ, ২০১৬
  • ১০৮ বার পড়া হয়েছে

সালাহউদ্দিন আহমেদ রাজন: ইন্টারনেটের সহজলভ্যতার কারণে স্মার্টফোন ও অ্যাপসের ব্যবহার বাড়ছে। এখন বাংলায় তৈরি হচ্ছে নানা রকম অ্যাপস বা অ্যাপ্লিকেশন। এসব অ্যাপস স্মার্টফোন কিংবা ট্যাবলেট কম্পিউটারে সহজেই ব্যবহার করা যায়। প্রযুক্তিতে বাংলার ব্যবহার বাড়াতে দেশীয় ডেভেলপাররা নানা কাজের জন্য প্রতিনিয়ত বাংলা ভাষায় অ্যাপস তৈরি করছেন।

এর অংশ হিসেবে বাংলা জোকস নিয়ে Bangla Jokes Archive নামের মোবাইল অ্যাপস তৈরি করেছে মিডিয়া টেক্সট কমিউনিকেশন। বাংলাদেশের প্রচলিত জোকসগুলো স্থান পেয়েছে এই অ্যাপসে। এছাড়াও রয়েছে খেলাধুলা, ছাত্র-শিক্ষক, রাজনীতি, ডাক্তার-রোগী, পড়াশোনাসহ নানা বিষয় নিয়ে জোকস, ছবি ও ভিডিও। অ্যাপস ছাড়াও www.banglajokes24.com ঠিকানা থেকে এসব জোকস পড়া যাবে।

মিডিয়া টেক্সট কমিউনিকেশনের যোগাযোগ ব্যবস্থাপক তৌফিকুল ইসলাম জানান, এখন প্রায় সবার হাতেই স্মার্টফোন রয়েছে। ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে স্মার্টফোন আরো শক্তিশালী ডিভাইসে পরিণত হচ্ছে। শুধু তাই নয়, স্মার্টফোন এখন বিনোদনের সঙ্গী হিসেবেও কাজ করছে। ব্যবহারকারীদের বিনোদন আরো একটু বাড়িয়ে দিতেই এই অ্যাপসটি তৈরি করা হয়েছে।

মাত্র ১.৪ মেগাবাইট সাইজের এই অ্যাপস banglajokes24.com/apps ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে। অ্যাপসটি অ্যানড্রেয়েট অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যাচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |