1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

বৃহস্পতিবার থেকে আইসিটি এক্সপো শুরু

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২ মার্চ, ২০১৬
  • ১১৫ বার পড়া হয়েছে

ইনা ফারজানা: রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার দ্বিতীয় বারের মত বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৬ শুরু হচ্ছে। তিনদিন ব্যাপী চলবে এই আসর। সরকারের আইসিটি ডিভিশন এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) যৌথভাবে এই মেলার আয়োজন করেছে এই এক্সপো।

আইসিটি এক্সপোকে স্বার্থক ও সফল করতে মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইসিটি সচিব শ্যাম সুন্দর শিকদার, বিসিএস সভাপতি এএইচএম মাহফুজুল আরিফ, মেলার প্লাটিনাম স্পন্সর মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির, ডেলের কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান এবং মেলার আহ্বায়ক নজরুল ইসলাম মিলন প্রমুখ।

এসময় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘দক্ষ জনশক্তি গড়ে  তুলে এই দেশেও হার্ডওয়্যার শিল্প প্রতিষ্ঠা করা সম্ভব। এতে করে স্মার্টফোন, ট্যাব ও ল্যাপটপের মত ডিজিটাল ডিভাইসের আমদানি নির্ভরতা কমবে। মেলায় প্রবেশের জন্য কোন ফি লাগবে না। সবার জন্য মেলাটি উন্মুক্ত। মেলা প্রাঙ্গণে প্রবেশ করেই বিনামূল্যে ব্যবহার করা যাবে উচ্চগতির ইন্টারনেট। প্রদর্শনী উপভোগে প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের বিশেষ সহায়তা করা হবে। থাকবে কঠোর নিরাপত্তা।

তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য প্রদর্শনী উপলক্ষে লোকাল ম্যানুফ্যাকচারিং অ্যাওয়ার্ড, ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড, বেস্ট টেকনোলজি প্রোডাক্ট অ্যাওয়ার্ড, বেস্ট ইনোভেশন অ্যাওয়ার্ডসহ বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড ও সম্মাননা দেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |