1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

৭ মার্চ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের যৌথসভা আজ

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৪ মার্চ, ২০১৬
  • ১১৩ বার পড়া হয়েছে

ইশতিয়াক আহমেদ: বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন, উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, ঢাকার পাশ্ববর্তী জেলাসমূহের সংসদ সদস্য ও পেশাজীবী সংগঠনের নেতাদের সঙ্গে শুক্রবার যৌথসভা করবে দলটি।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভাকে সাফল্যমণ্ডিত করার লক্ষে এ যৌথসভার আয়োজন করা হয়েছে বলে বৃহস্পতিবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে আওয়ামী লীগের যৌথসভা অনুষ্ঠিত হবে। ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে একই দিন বিকেল ৪টায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এবং বিকেল ৫টায় ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় জাতীয় সংসদ সদস্যগণ এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রদের সঙ্গে যৌথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এতে বলা হয়, ৫ মার্চ (শনিবার) সকাল ১১টায় ঢাকার পার্শ্ববর্তী জেলাসমূহের আওয়ামী লীগের (ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ) সভাপতি, সাধারণ সম্পাদকগণ এবং সংসদ সদস্যবৃন্দ, বিকেল ৪টায় জাতীয় শ্রমিক লীগ এবং বিকেল ৫টায় পেশাজীবী সংগঠনের নেতাদের সঙ্গে সভার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি যৌথসভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |