1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

গ্যাস আমদানির চিন্তাভাবনা চলছে : জ্বালানি উপদেষ্টা

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৫ মার্চ, ২০১৬
  • ১২৯ বার পড়া হয়েছে

রিংকি খান: চাহিদা মেটাতে প্রতিবেশী দেশ থেকে গ্যাস আমদানির চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। এক্ষেত্রে বেসরকারি খাত গ্যাস আমদানি করতে চাইলে সরকার সহযোগিতা করবে বলেও জানান তিনি। শনিবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গ্যাস আমদানির জন্য ল্যান্ড বেসড এলএনজি টার্মিনাল করার ব্যবস্থা হচ্ছে। প্রতিবেশী দেশ থেকেও গ্যাস আমদানির কথা ভাবা হচ্ছে। মিয়ানমার বা ভারতের ত্রিপুরা থেকে এটা পাওয়া যেতে পারে। বেসরকারিভাবে কেউ যদি প্রতিবেশী দেশ থেকে গ্যাস আমদানি করতে চায় তাহলে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

তৌফিক-ই-ইলাহী বলেন, দেশে প্রাইমারি ফুয়েল সাপলাই বেড়েছে ৪৫ শতাংশ। আমরা জরিপ করে জানতে পেরেছি বর্তমানে দেশের ৮০ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। এ খাতে যে সাবসিডি দেয়া হয় অনেকে তার বিরোধিতা করেন। তবে এটা সামাজিক উন্নয়নের কথা চিন্তা করেই করা হয়। শিল্প খাতে যেটা দেয়া হয় সেটা ইনভেস্টমেন্ট। এ জন্য দাম সম্পর্কে সচেতনতা বাড়ানো প্রয়োজন। তিনি আরো বলেন, আমরা আশা করছি ২০১৯ সালে মাতারবাড়ি থেকে ১ম বিদ্যুৎ পাব। জ্বালানি চাহিদা মেটাতে আগামী ৫ বছরে ১০০টা কূপ করা হবে। এ ব্যাাপারে পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নিজেদের শিল্পগুলোকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে নিয়ে আসুন। জমির চিন্তা করেই এসব অঞ্চল করা হয়েছে। সেখানে কোয়ালিটি বিদ্যুৎ দেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |