1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

চেয়ারম্যানদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় দুর্বলতা রয়েছে

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৫ মার্চ, ২০১৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

ফারিয়া মিতু: বিভাগীয় চেয়ারম্যানদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনাল ক্ষেত্রে দুর্বলতা রয়েছে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান । শনিবার বিশ্ববিদ্যালয়ের মানব সম্পদ ও ব্যবস্পনা বিভাগের উদ্যোগে শহীদ ডা. মিলন হলে বিভাগীয় চেয়ারম্যানগণের জন্য “প্রশাসন ও ব্যবস্পনার উন্নয়ন” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মসইচর উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, শিক্ষক হিসেবে দক্ষ  হলেও প্রশাসনিক মনিটরিং ও সুপারভিশনে তাদের দুর্বলতার সুযোগে কেউ কেউ চেইন অব কমান্ড ভাঙার অপচেষ্টা চালাচ্ছে। নিজেদের বিভাগ নিজেদেরকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকলকে দক্ষ প্রশাসকও হতে হবে। যেকোন সময়ে একজন রোগী হঠাৎ করে খুব বেশি অসুস্থ্য হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে কীভাবে যথাযথ চিকিৎসাসেবা দেয়া যায় সে বিষয়ে করণীয় ও ব্যবস্পানার বিষয়েও আগেভাগেই সুস্পষ্ট ধারণা থাকা উচিত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. মো. রুহুল আমিন মিয়া, প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (মানব সম্পদ ও উন্নয়ন) ডা. মো. জামাল উদ্দিন খলিফা।

প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন সাবেক সচিব ও পিএসসি-এর সদস্য ড. মোহাম্মদ সাদেক। প্রশিক্ষণ কর্মসূচিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলালসহ বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |