1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

বাড়িওয়ালাদের আল্টিমেটাম দিলেন সাঈদ খোকন

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ মার্চ, ২০১৬
  • ১০৭ বার পড়া হয়েছে

মাহমুদ হাসান খান রোমেল: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন যে সব বাসা, বাড়ি বা প্রতিষ্ঠানের প্লাস্টার বা রং করা নেই আগামী তিন মাসের মধ্যে নিজ উদ্যেগে তা সংস্কার না করলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে দক্ষিণ সিটি কর্পোরেশন। মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মেয়র সাঈদ খোকন।

দক্ষিণ সিটি কর্পোরেশনে সৌন্দর্য ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে চাই জানিয়ে মেয়র বলেন, বিভিন্ন সময় ভবন নির্মাণ করা হয় কিন্তু নানা কারণে মালিকরা প্লাস্টার বা বাড়িতে রঙ করেন না। ফলে ভবনে  অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করে। সেদিক বিবেচনায়  এবং সৌন্দর্য বর্ধনে এই উদ্যাগ নেয়া হয়েছে।

স্যাত স্যাতে একটি ভবনে খুব সহজেই অ্যাজমা এলার্জি  হয়ে থাকে যা স্বাস্থ্যের জন্য হানিকর। এ ধরনের পরিস্থিতিতে স্থানীয় সরকার অধ্যাদেশ ২০০৯ এর ৩য়  অনুচ্ছেদের ১ এর ২ ধারা অনুযায়ী  নির্দেশ দিতে পারবে` বলে জানান মেয়র।

তিনি আরো বলেন, দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন সকল সরকারি আধাসরকারি ভবন মালিকরা আগামী ৩ মাসের মধ্যে যদি চুনকাম বা রঙ, প্লাস্টার না করে তাহলে যথাযত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিভিন্ন সময় সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানের পরেও ফুটপাত বা রাস্তা দখল হয়েই থাকছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন,  উচ্ছেদ অভিযান পরিচালনা করছি তারপরও অনেক জায়গায় আবার দখল হচ্ছে, আমরা নিজেরা চেষ্টা করছি পাশাপাশি দরকার সবাই মিলে সম্মিলিত উদ্যেগ গ্রহণের।

সংবাদ সম্মেলনে মেয়র ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |