1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

নেতা নির্বাচনেও চোরাগুপ্ত পদ্ধতি বিএনপির

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৯ মার্চ, ২০১৬
  • ১২৯ বার পড়া হয়েছে

শবনম শাহজাহান: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জ্বালাও পোড়াও চোরাগুপ্ত হামলা করে আন্দোলনে ব্যর্থ হয়ে এখন নেতা নির্বাচনেও চোরাগুপ্ত পদ্ধতি গ্রহণ করেছে বিএনপি। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সব যুদ্ধাপরাধীদের বিচারের রায় অবিলম্বে কার্যকর করার দাবিতে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের আয়োজনে সমাবেশ ও মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

কাউন্সিলের আগেই খালেদা জিয়া চেয়ারপারসন ও তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হাছান মাহমুদ বলেন,  আওয়ামী লীগসহ অন্যান্য দলে যখন কাউন্সিল হয় তখন নির্বাচনের আগে কেউ নির্বাচিত হয় না, নির্বাচন করার পর তারা নির্বাচিত হয়। কিন্তু খালেদা জিয়া ও তারেক রহমান কাউন্সিলের দুই সপ্তাহ আগেই নির্বাচিত হয়েছেন। সম্মেলন হয় নাই, ডেলিগেটসরা আসে নাই, নেতাকর্মীরা আসে নাই, তার আগেই তারা নির্বাচিত হয়েছেন। এর একটিই কারণ হতে পারে সেটি হল, নেতাকর্মীরা আসলে খালেদা ও তারেক রহমান ক্ষোভের মুখে পরতে পারেন। তাই তড়িঘড়ি করে তাদের নির্বাচিত করা হয়েছে।

খালেদা জিয়া ও তারেক রহমানকে ফেরারি আসামি উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমান ফেরারি আসামি, আর খালেদা জিয়া আসামি হয়েও আদালতে হাজির হয় না, আদালতের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে এদের কাছ থেকে জাতি কিছু আশা করতে পারে না।

বিএনপিকে জামায়াতের সঙ্গ ত্যাগ করার আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, জার্মানে যুদ্ধাপরাধের দায়ে শুধু যেমন নাৎসি বাহিনীর বিচার হচ্ছে না, তাদের যারা সহযোগিতা করেছিলেন তাদেরও বিচার হচ্ছে। তেমনি আপনারা জামায়াতের সঙ্গ না ছাড়লে যুদ্ধাপরাধীদের সহযোগিতা করার জন্য আপনাদেরও বিচার করা হবে।

স্বাধীনতা শিক্ষক পরিষদের নেতা শাহজাহান আলম সাজুর সভাপতিত্বে সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |