1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

সূচক সামান্য বাড়লেও কমেছে লেনদেন

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৯ মার্চ, ২০১৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

মো: জোবায়ের হোসেন: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচক উত্থানে লেনদেন শেষ হয়ে। এদিন সূচক সামান্য বাড়লেও লেনদেন আগের দিনের চেয়েও কমেছে। কমেছে লেনদেন হওয়ার বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার দিনশেষে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট বেড়ে চার হাজার ৪৫৩ পয়েন্টে অবস্থান করছে এবং শরীয়া সূচক ডিএসইএস ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮০ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭০৯ পয়েন্টে অবস্থান করছে।

দিনশেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৩০৬ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে ৪ কোটি টাকা বেশি। সোমবার লেনদেন হয়েছিল ৩১০ কোটি টাকা।

ডিএসইতে ৩১৫ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮১টির, কমেছে ৯৪ টির আর অপরিবর্তিত রয়েছে ৪০টি প্রতিষ্ঠানের শেয়ারের।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ২৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩২৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৫০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১০০২ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩৮৪ পয়েন্টে এবং সিএএসপিআই ৩৭ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৭১০ পয়েন্টে এবং সিএসআই ৩ পয়েন্ট বেড়ে ৯৫০ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২৪১ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৮ টির, কমেছে ৭০ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩ টি কোম্পানির শেয়ার। টাকার অংকে লেনদেন হয়েছে ২২ কোটি ২২ লাখ টাকা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |