আদালত প্রতিবেদক: সম্মেলনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা। সুপ্রিমকোর্ট সূত্রে এ তথ্য জানা গেছে মঙ্গলবার রাত পোনে ১০টার দিকে একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।
সম্মেলনটি আগামী ১০ ও ১১ মার্চ অনুষ্ঠিত হবে। তারপর ১২ মার্চ তার দেশে ফেরার কথা রয়েছে। এর আগে প্রধান বিচারপতি দুই দিন নেপাল সফর শেষে ৭ মার্চ দেশে ফিরেন।