1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন রবির দুই কর্মকর্তা

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৯ মার্চ, ২০১৬
  • ১১৬ বার পড়া হয়েছে

তথ্য প্রযুক্তি ডেস্ক: ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেসে ‘মোস্ট ইনফ্লুয়েনশিয়াল হিউম্যান রিসোর্সেস লিডার্সের’ স্বীকৃতি পেয়েছেন মোবাইল অপারেটর রবির উচ্চপদস্থ দুই কর্মকর্তা। তারা হলেন- এইচআর বিজনেস পার্টনারিংয়ের ভাইস প্রেসিডেন্ট মো. ফয়সাল ইমহিয়াজ খান ও ট্যালেন্ট অ্যান্ড ডেভলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট তৌহিদুল আলম।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবি জানায়, ‘বাংলাদেশের মানবসম্পদ ব্যবস্থাপনার পেশাগত ক্ষেত্র যে বৈশ্বিক মানে পৌঁছাচ্ছে এ স্বীকৃতি তারই প্রমাণ। ডিজিটাল দেশে পরিণত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আর সেই সঙ্গে দেশের ক্রমবর্ধমান টেলিযোগাযোগ শিল্পের বিকাশে প্রস্তুত এক দক্ষ ব্যবস্থাপনা। রবির উচ্চপদস্থ কর্মকর্তাদের স্বীকৃতি তারই প্রতিফলন।’

বিশ্বের শীর্ষ ৫০ প্রভাবশালী এইচআর টেক লিডার হিসাবে স্বীকৃতি পেয়েছেন ফয়সাল, অন্যদিকে বিশ্বের শীর্ষ ১০০ জন প্রভাবশালী এইচআর লিডারদের একজন হলেন আলম।

রবির ঊর্ধ্বতন ব্যবস্থাপনায় যোগ দেয়ার পর মানবসম্পদ ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর পদক্ষেপ নিয়ে প্রাতিষ্ঠানিক অগ্রগতিতে ভূমিকা রেখেছেন ফয়সাল। সহকর্মীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ ও কার্যকর সম্পর্ক নিশ্চিত করে দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে তিনি অনন্য যোগ্যতার পরিচয় দিয়েছেন। বেশ কয়েকটি শিল্পে ২২ বছরের কর্মজীবনে তিনি নৈতিকতা ও বিচক্ষণতার ক্ষেত্রে যোগ্যতার পরিচয় দিয়ে সাফল্য অর্জন করেছেন।

অন্যদিকে মানবসম্পদ ব্যবস্থাপনায় ১৪ বছরের অভিজ্ঞতায় তৌহিদুল আলমের বিশেষ দক্ষতার ক্ষেত্রগুলো হচ্ছে স্ট্রাটেজিক এইচআর ট্রান্সফরমেশন, ট্যালেন্ট ম্যানেজমেন্ট, পারফরমেন্স অ্যান্ড রিওয়ার্ডস ও এমপ্লয়ি ম্যানেজমেন্ট। এসএইচএল সনদপ্রাপ্ত তৌহিদ মূল্যায়নকারী ও পরিস্থিতিগত নেতৃত্বের ক্ষেত্রে ক্যান ব্ল্যানচার্ড কোম্পানির সনদপ্রাপ্ত প্রশিক্ষক। তিনি মেধাবীদের ও বিভিন্ন লিডারশিপ ট্রেনিং প্রোগ্রামের নিয়মিত প্রশিক্ষক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |