1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

শেয়ারবাজারে সূচক ও লেনদেন কমেছে

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১৬
  • ১৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের শেয়ারাবাজারে সূচকের পতন ধারায় লেনদেন শুরু হয় যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল। এদিন সূচকের সঙ্গে দুই স্টক এক্সচেঞ্জে কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। পাশাপাশি বেশির ভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দর কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৯ পয়েন্ট কমে ৪ হাজার ৪৪৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস ৬ পয়েন্ট কমে ১ হাজার ৮০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২০ পয়েন্ট কমে ১ হাজার ৬৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩০৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১১৩টির, কমেছে ১৪৮টির আর অপরিবর্তিত রয়েছে ৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৩৭০ কোটি টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ৬৫ কোটি টাকা কম। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৩৫ কোটি টাকা।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৬৬ পয়েন্ট কমে ৮ হাজার ৩২৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ৯ পয়েন্ট কমে ৯৯৫ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১০৬ পয়েন্ট কমে ১৩ হাজার ৭০০ পয়েন্টে এবং সিএসআই সূচক ৬ পয়েন্ট কমে ৯৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে মোট ২৩০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৮০টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ২৬ কোটি ৭৭ লাখ টাকা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |