1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

কেসিসির বরখাস্তকৃত মেয়রসহ ৬ জনের সম্পত্তি ক্রোকের নির্দেশ

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: খুলনা সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান এবং খুলনা মহানগরী ছাত্র শিবিরের সাবেক সভাপতি আজিজুল ইসলাম ফারাজীসহ ছয়জনের অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার বিকেলে খুলনার মুখ্য মহানগর হাকিম মেছবাহ উদ্দিন আহমেদ এ নির্দেশ দেন। অভিযোগপত্র দাখিল হওয়ার পর আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পরও তারা আদালতে আত্মসমর্পণ না করায় আদালত অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন বলে জানান আদালতের সরকারি রেজিষ্ট্রেশন কর্মকর্তা (জিআরও) উপ-পরিদর্শক সঞ্জয় কুমার দাস। তিনি জানান, অস্থাবর সম্পত্তি অন্য যে পাঁচজনের ক্রোক করার নির্দেশ দিয়েছেন তারা হলেন, খুলনা সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর শেখ গাউছুল আজম গাউছ, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর কেএম হুমায়ূন কবীর, মো. শাহীন ও মো. গাউছ। এ চারজনই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এছাড়াও খুলনা মহানগরী ছাত্র শিবিরের সাবেক সভাপতি আজিজুল ইসলাম ফারাজীরও মালামাল ক্রোকের নির্দেশ দেন আদালত।

জিআরও মামলার এজাহারের উদ্ধৃতি দিয়ে জানান, ২০১৩ সালের ১১ নভেম্বর খুলনা মহানগরীর পাওয়ার হাউজ মোড়ে বিএনপিসহ ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। খুলনা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক অনুকুল চন্দ্র ঘোষ বাদী হয়ে বিএনপি জামায়াতের ৪৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও আড়াইশজনকে আসামি করে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলার দায়ের করেন।

২০১৫ সালের ৩০ এপ্রিল খুলনা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক তাপস কুমার পাল মেয়র মনিরুজ্জামান মনিসহ ৫২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ২০১৫ সালের ২২ নভেম্বর ওই ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর আগে ২০১৫ সালের ২ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় খুলনার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামানকে বরখাস্ত করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |