বিনোদন প্রতিবেদক: এক সময়ের জনপ্রিয় নায়িকা পূর্ণিমাকে এবার দেয়া হলো সম্মাননা। চলচ্চিত্রে অবদানের জন্য তাকে বিশেষ সম্মাননায় ভূষিত করেছে জাতীয় শিশু-কিশোর সংগঠন আমরা কুঁড়ি।
১৫ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে পূর্ণিমার হাতে পুরস্কারটি তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এখানে প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী হিসেবে সম্মাননা পুরস্কার পেয়েছেন মৌটুসী পার্থ।
বিশ্ব নারী দিবস উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। পূর্ণিমা জানান, ‘চলচ্চিত্রে অবদান রাখার জন্য বিশেষ সম্মাননা পুরস্কার দেয়া হলো আমাকে। ধন্যবাদ আমরা কুঁড়িকে।’
এদিকে, চলতি সপ্তাহে পূর্ণিমা শুরু করবেন রেদওয়ান রনি পরিচালিত ‘ক্রাশ ক্যান্ডি’ নামের একটি নাটকের কাজ। পূর্ণিমা আশা প্রকাশ করেন নাটকটিতে তাকে দর্শকরা নতুনভাবে দেখতে পাবেন।