নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ নৌ-বাহিনীর তিনটি যুদ্ধ জাহাজ আনুষ্ঠানিক উদ্বোধন করতে শনিবার চট্টগ্রাম যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে নগরীর পতেঙ্গাস্থ নেভাল একাডেমিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে নৌ-বাহিনী।
চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, শনিবার সকাল ১১টায় হেলিকপ্টার যোগে প্রধানমন্ত্রী নেভাল একাডেমিতে পৌঁছাবেন।