1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

পাকিস্তান ছাড়লেন মোশাররফ

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৮ মার্চ, ২০১৬
  • ১০২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সামরিক শাসক পারভেজ মোশাররফ দেশ ছেড়েছেন। শুক্রবার সকালে তিনি দুবাইয়ের উদ্দেশ্যে পাকিস্তান ত্যাগ করেন। খবর ডন নিউজ।

জানা গেছে, পাকিস্তানের সর্বোচ্চ আদালত মোশাররফের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার একদিন পর দেশ ছাড়লেন তিনি। মুলত চিকিৎসা নিতেই দুবাই গেছেন মোশাররফ।

এর গত বুধবার মোশাররফের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিতে পাকিস্তান সরকারকে নির্দেশ দেন দেশটির সুপ্রিম কোর্ট। এর পরিপ্রেক্ষিতে দেশের বাইরে যাওয়ার সুযোগ পান তিনি।

মোশাররফের আইনজীবীরা বলেন,  মেরুদণ্ডের অসুখের জন্য তার জরুরি চিকিৎসা দরকার। ওই চিকিৎসা-সুবিধা পাকিস্তানে নেই।

তবে দেশ ছাড়ার আগে পাকিস্তানের সাবেক এ প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, তার বিরুদ্ধে থাকা সব মামলা লড়তে তিনি শিগগিরই দেশে ফিরবেন। তিনি আরো বলেন, আমি একজন কমান্ডো। আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে আমি দেশে ফিরব।

উল্লেখ্য, নির্বাচনে অংশ নিতে স্বেচ্ছা-নির্বাসন থেকে ২০১৩ সালে পাকিস্তানে ফেরেন মোশাররফ। তবে দেশে ফেরার পর তার দেশত্যাগের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। শেষ পর্যন্ত ওই নির্বাচনে অংশ নিতে পারেননি তিনি। উল্টো বেশ কিছু মামলায় বিচারের মুখোমুখি হন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |