1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

যানবাহন ও যন্ত্রপাতি উৎপাদনে বিনিয়োগে আগ্রহী বেলারুস

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬
  • ১২১ বার পড়া হয়েছে

ইনা ফারজানা: বাংলাদেশে ভারি যানবাহন এবং নির্মাণ যন্ত্রপাতি উৎপাদনে যৌথ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বেলারুসের শিল্প প্রতিষ্ঠান আমকদর। এছাড়া প্রতিষ্ঠানটি বাংলাদেশের সার্বিক কৃষি উৎপাদন ব্যবস্থার যান্ত্রিকীকরণে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা করবে। সোমবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বাংলাদেশ সফররত বেলারুসের ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের বৈঠককালে এ আগ্রহের কথা জানান। বরিশাল শহরের বগুড়া রোডে অবস্থিত শিল্পমন্ত্রীর বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বেলারুস জাতীয় সংসদের স্থায়ী কমিটির ডেপুটি চেয়ারম্যান ও আমকদরের প্রধান সাকোটিন আলেকজান্ডার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জামাল আব্দুল নাসের চৌধুরী, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান ইমতিয়াজ হোসেন চৌধুরী, বেলারুস প্রতিনিধিদলের সদস্য সুলিয়াক সিয়ারাই, পজনিয়াক আন্দ্রেই এবং বাংলাদেশের আরএমএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অনিরুদ্ধ কুমার রায় ও প্রকৌশলী কিশোলয় পাল উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশের শিল্পখাতে বেলারুসের সরাসরি এবং যৌথ বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়। এ সময় প্রতিনিধিদলের সদস্যরা শিল্পমন্ত্রীকে জানান, আমকদর বেলারুসের একটি খ্যাতনামা রাষ্ট্রায়ত্ত ভারি যন্ত্রপাতি ও যানবাহন নির্মাতা প্রতিষ্ঠান। এর উৎপাদিত ট্রাক্টর, ভারি ট্রাক, খনন, কৃষি ও সড়ক নির্মাণ যন্ত্রপাতি বেলারুস ছাড়াও সিআইএসভুক্ত দেশগুলোতে বিপুল পরিমাণে বিক্রয় হচ্ছে।

প্রতি বছর এ প্রতিষ্ঠান ৫ হাজারেরও বেশি ভারি যন্ত্র ও যানবাহন উৎপাদন করছে। তারা বাংলাদেশে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ, বায়ো ফার্টিলাইজার উৎপাদন, মহাসড়ক ও বিমান বন্দর নির্মাণ, ফার্নিচার এবং সেবা প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত শিল্পখাতে বিনিয়োগে আগ্রহী বলে জানান।

শিল্পমন্ত্রী তাঁর ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেলারুস সফরের ধারাবাহিকতায় বাংলাদেশ সফরের জন্য প্রতিনিধিদলের সদস্যদের ধন্যবাদ জানান। তিনি একাত্তরের স্বাধীনতা যুদ্ধ এবং যুদ্ধ পরবর্তীতে বাংলাদেশের পুনর্গঠনে সোভিয়েত ইউনিয়নের ভূমিকার প্রশংসা করেন। তিনি বাংলাদেশে ভারি যানবাহন এবং নির্মাণ যন্ত্রপাতি উৎপাদনে তাদের বিনিয়োগ আগ্রহকে স্বাগত জানান।

আমির হোসেন আমু বলেন, বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির সাথে তাল মিলিয়ে খাদ্য উৎপাদন বাড়াতে সরকার আধুনিক কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। কৃষি উৎপাদন সংশ্লিষ্ট যন্ত্রপাতি উৎপাদনকারি শিল্প কারখানাকে কর রেয়াতসহ বিভিন্ন ধরনের প্রণোদনা দেয়া হচ্ছে। এখাতে বিনিয়োগ করলে বেলারুসের উদ্যোক্তাদেরও একই সুযোগ দেয়া হবে। তিনি উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড, কর্ণফুলী পেপার মিলস্, চিনিকলসহ রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের আধুনিকায়ণে বেলারুসের উদ্যোক্তারা বিনিয়োগ করতে পারে বলে অভিমত দেন। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে যৌথ বিনিয়োগের ক্ষেত্রগুলো চিহ্নিত করা হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |