1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

তারেকের বিরুদ্ধে ইন্টারপোলে দেয়া অভিযোগ ছিল অসত্য : ফখরুল

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৭ মার্চ, ২০১৬
  • ১২৭ বার পড়া হয়েছে

আবদুর রউফ খান: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোলে দেয়া অভিযোগ অসত্য ছিল বলে দাবি করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ইন্টারপোলে তারেক রহমানের বিরুদ্ধে দেওয়া বাংলাদেশ সরকারের সকল তথ্য মিথ্যা প্রমাণিত হয়েছে। এ কারণে তার নামে রেড এলার্ট জারিসহ সকল তথ্য সার্ভার ও ডাটাবেজ থেকে মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, এটি ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়রানি। এ সময় ইন্টারপোলের এ সংক্রান্ত একটি চিঠিও উপস্থিত গণমাধ্যমকর্মীদের দেখান মির্জা ফখরুল।

তিনি বলেন, তারেক রহমানের রাজনৈতিক ইমেজে কালিমা লাগাতে সরকার এখন  নিজেই মিথ্যাবাদী প্রমাণিত হয়েছে। সেই সঙ্গে প্রশ্নবিদ্ধ হয়েছে বাংলাদেশ পুলিশের গ্রহণযোগ্যতাও।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |