1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

জিপি মিউজিকে ৫ দিনে সোয়া লাখ নিবন্ধন

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৩০ মার্চ, ২০১৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

সুমন চৌধুরী: বাংলা ভাষায় বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল মিউজিক লাইব্রেরি ‘জিপি মিউজিক’ উন্মোচন হয়েছে গত ২০ মার্চ । ২৫ হাজারের বেশি স্থানীয় গান স্থান পেয়েছে এতে।

গতানুগতিক নিয়ম থেকে বেরিয়ে পশ্চিমা বিশ্বের সংগীতাঙ্গন ডিজিটাল রূপ ধারণ করেছে অনেক আগেই। আমাদের প্রতিবেশী দেশগুলোয় ডিজিটাল মিউজিক ব্যবহার সবেমাত্র শুরু হলেও দ্রুতগতিতে তা বাড়ছে। এতদিন বাংলাদেশে এর প্রচলন ছিল না বললেই চলে। আপাতত দেশী সংগীত প্রেমীদের কথা মাথায় রেখে বাংলা গানে সমৃদ্ধ মিউজিক লাইব্রেরি চালু করেছে গ্রামীণফোন। শীর্ষস্থানীয় সংগীতশিল্পীদের অ্যালবাম ও গান পাওয়া যাবে জিপি মিউজিক অ্যাপে।

গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) ইয়াসির আজমান জিপি মিউজিক সম্পর্কে বলেন, আমরা সবার ডিজিটাল জীবনের সঙ্গী হতে চাই। মিউজিক প্রেমীদের জন্য জিপি বাংলাদেশে সেরা ডিজিটাল প্লাটফর্ম সেবা দিতে পারবে বলে আমাদের বিশ্বাস।

এদিকে গ্রামীণফোনের ডিজিটাল সার্ভিস বিভাগের প্রধান মোহাম্মদ মুনতাসির বলেন, শুরুতেই দেশের সংগীতশিল্প এবং গ্রাহকদের ব্যাপক সাড়া পাওয়ায় আমরা অভিভূত। প্রথম সপ্তাহেই এক লাখ ২৫ হাজার নিবন্ধিত গ্রাহক আমাদের চলার পথকে অনেক বেশি সহজ করেছে। আর এটা তো মাত্র শুরু।

হ্যান্ডসেটের সব প্লাটফর্মে চালু হওয়ায় জিপি মিউজিক মাত্র ৫ দিনেই নিবন্ধনে রেকর্ড সৃষ্টি করেছে। আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চালিত সব ডিভাইসে ব্যবহার করা যাচ্ছে জিপি মিউজিক অ্যাপ। অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে এটি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |