1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

রাষ্ট্রধর্ম নিয়ে রিটের এখতিয়ার ছিল না সংগঠনের : হাইকোর্ট

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৩০ মার্চ, ২০১৬
  • ১১৭ বার পড়া হয়েছে

আদালত প্রতিবেদক: সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম অন্তর্ভুক্তির বিধান চ্যালেঞ্জ করে ‘স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটি’ যে রিট আবেদন করেছিল তা সঠিক ছিল না, অর্থাৎ ওই কমিটির এখতিয়ারই ছিল না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। সোমবার দুপুরে বিচারপতি নাঈমা হায়দারের নেতৃত্বে তিন সদস্যের হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ রিট খারিজের আগে এমন মন্তব্য করেন।

এর আগে রিট শুনানির উদ্দেশ্য করে আদালত বসার পর রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। এসময় তিনি আদালতের উদ্দেশ্যে বলেন, এটা অনেক আগের মামলা। দুটি রুল হয়েছে। অনেক পুরোনো ম্যাটার। ১৯৮৮ সালের রিট। পরে দুটি সম্পূরক আবেদনের রুল হয়। এ জন্য আমাদের কিছু সময় প্রয়োজন।

আইনজীবীর সময় আবেদনের প্রার্থনার পর আদালত বলেন, ঠিক আছে আপনি বসেন। আগে আমরা আবেদনকারীর আইনজীবীকে শুনবো। এরপর সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী বিচারপতি টিএইচ খান, এবিএম নুরুল ইসলামসহ কয়েকজন আইনজীবী ইসলাম ধর্মের পক্ষে পক্ষভুক্ত হওয়ার আবেদন নিয়ে দাঁড়ান।

এসময় আদালত বলেন, আপনারা বসেন। এখনো শুনানি শুরু হয়নি। আগে রিট আবেদনের আইনজীবীকে শুনবো। পরে পক্ষভুক্ত হওয়ার বিষয়।

এরপর আদালত আবেদনকারীর আইনজীবী সুব্রত চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন, আপনাকে আমরা দেখে আসতে বলেছিলাম ‘স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটি’র পক্ষে এই রিটটি দায়েরের লুকাস্ট্যাডি (রিট করার আইনগত এখতিয়ার) ছিল কি না?

জবাবে সুব্রত চৌধুরী বলেন, সংগঠন ছাড়াও রিটটি আলাদাভাবে প্রত্যেকে আবেদনকারী হয়েছে। পরে আদালত বলেন, আমরা তো দেখছি এটি সংগঠনটির পক্ষেই রিট করা হয়েছে। তখন সুব্রত চৌধুরী বলেন, শুনানির সময় আমরা বিস্তারিত বলবো। সন্তোষকজনক জবাব দেবো।

আদালত বলেন, ওই সংগঠনের রিট করার লুকাস্ট্যাডি নেই। রিট খারিজ, রুল ডিসচার্জ। পরে আদালত থেকে বেরিয়ে সুব্রত চৌধুরী বলেন, আমরা পূর্ণাঙ্গ রায় দেখবো কেন খারিজ হয়েছে। এরপর আপিল করবো।

মুরাদ রেজা বলেন, এ রায়ের মাধ্যমে ইসলাম ধর্ম বহাল থাকার পাশাপাশি অন্য ধর্মের অধিকারও বহাল থাকলো। এটা সংবিধানেও রয়েছে। এখন সব কিছু বহাল রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |