1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

বৈশাখের অনুষ্ঠান বিকেলের মধ্যে শেষ করার নির্দেশ

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩ এপ্রিল, ২০১৬
  • ১০৮ বার পড়া হয়েছে

আবদুর রউফ খান: গতবছর বর্ষবরণের উৎসবে নারীদের যৌন নিপীড়নের ঘটনার প্রেক্ষাপটে এবার বাঙালির প্রাণের পহেলা বৈশাখের সব অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পহেলা বৈশাখে নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে রোববার সচিবালয়ে এক বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে।

সেই সঙ্গে বাঙালির প্রাণের উৎসবে সন্ধ্যা ৬টার পর সব ধরনের জনসমাবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর মধ্যে জনসমাবেশস্থলগুলো ফাঁকা করতেও বাধ্য করবে আইন শৃংখলা বাহিনীর সদ্যসরা।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, মুখোশে মুখ ঢেকে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ এবং ভুভুজেলা বা বিকট আওয়াজের বাঁশি ব্যবহারও করা যাবে না। তিনি বলেন, সবাই নির্বিঘ্নে যেন বৈশাখী উৎসব করতে পারেন সেই ব্যবস্থা নেওয়া হবে। এজন্য যা যা করার সবই করা হবে।

সারা দেশে বর্ষবরণের উৎসব নির্বিঘ্নে উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জেলা প্রশাসকদের সব ধরনের সহযোগিতা দেবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ বড় বড় শহরগুলোতে এই নির্দেশনা কার্যকর।

এতে উৎসবে ভাটা পড়বে কিনা প্রশ্নে বলেন, আমরা এটা মনে করি না। তবে নিরাপত্তার কথা মাথায় নিয়ে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।

বৈঠকে রমনা পার্ক, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় যানবাহন নিয়ন্ত্রণে থাকবে বলে সিদ্ধান্ত হয়।

পুলিশ মহাপরিদর্শক, বিজিবি মহাপরিচালক, র্যাবের মহাপরিচালক ছাড়াও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং ঢাকা সিটি কর্পোরেশন ও সেবামূলক বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |