1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

সূচকের উত্থান লেনদেনের পতন

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩ এপ্রিল, ২০১৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের উভয় শেয়ারবাজারে সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের। তবে দুই স্টক এক্সচেঞ্জে কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, রোববার দিনশেষে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট বেড়ে চার হাজার ৩৭৯ পয়েন্টে অবস্থান করছে এবং শরিয়া সূচক ডিএসইএস ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৮ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৫০ পয়েন্টে অবস্থান করছে।

দিনশেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৩৭৩ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে ৩৯ কোটি টাকা কম। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪১২ কোটি টাকা।

ডিএসইতে ৩১৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৬টির, কমেছে ১০০ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ারের।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ৪৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ১৮৮ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৫০ সূচক ২ পয়েন্ট বেড়ে ৯৭২ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৪৬ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৮৩ পয়েন্টে এবং সিএএসপিআই ৭৫ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪৮৩ পয়েন্টে এবং সিএসআই ৬ পয়েন্ট বেড়ে ৯২৭ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ৭৭টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার। টাকার অংকে লেনদেন হয়েছে ২৯ কোটি ৪২ লাখ টাকা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |