1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ মিরপুর ও তেজগাঁও

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১০ এপ্রিল, ২০১৬
  • ১০৩ বার পড়া হয়েছে

রাজিব আহমেদ: মার্চ মাসের কাজের মূল্যায়নে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শ্রেষ্ঠ পুলিশ বিভাগ নির্বাচিত হয়েছে মিরপুর ও তেজগাঁও বিভাগ। রোববার ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার এ তথ্য জানান।

তিনি বলেন, গত মাসের পারফরমেন্সের গড় হিসেবে আজকে ক্রাইম কনফারেন্সে এ মূল্যায়ন হয়েছে। শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার নির্বাচিত হয়েছেন এবিএম জাকির হোসেন, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হয়েছেন ওসি সূত্রাপুর তপন চন্দ্র সাহা, শ্রেষ্ঠ এসআই মিরপুর মডেল থানার রাশেদুজ্জামান ও শ্রেষ্ঠ কনস্টেবল নির্বাচিত হয়েছেন দারুস সালাম থানার সঞ্জয় কুমার মোহন্ত।

গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগে শ্রেষ্ঠ বিভাগ হয়েছে গোয়েন্দা ও অপরাধ তথ্য (পূর্ব) বিভাগ, অবৈধ মাদক উদ্ধার ও প্রতিরোধ টিমে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. শাহিনুর আলম পাটোয়ারী, ট্রাফিক বিভাগে ট্রাফিক পূর্ব বিভাগ এবং ট্রাফিকের শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার হিসেবে মো. জাহাঙ্গীর আলম, শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর হিসেবে আব্দুর রাজ্জাক হাওলাদার এবং বিশেষ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের অধিকার লাভ করে কাউন্টার টেরোরিজম বিভাগ।

সভায় বিভিন্ন মামলার অগ্রগতি ও আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন ডিএমপি কমিশনার। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মারুফ হাসানসহ ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিভাগের ডিসি, এডিসি, এসি ও সংশ্লিষ্ট থানার ওসিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |