1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

দলগুলোর সঙ্গে বসার পরামর্শ আইন-শৃঙ্খলা বাহিনীর

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬
  • ১০২ বার পড়া হয়েছে

আবদুর রউফ খান: পরবর্তী ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু করার জন্য নির্বাচন কমিশনকে (ইসি) রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করার পরামর্শ দিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। বুধবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে এ পরমর্শ দেয়া হয়।

ইউপি নির্বাচন নিয়ে ইসির সম্মেলন কক্ষে দ্বিতীয় বারের মত এ বৈঠক হল। বৈঠকে উপস্থিত ইসির একজন কর্মকর্তা জানান, দলীয়ভাবে হওয়া ইউপি নির্বাচনে গোলযোগ কমাতে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পরামর্শ দিয়েছেন আইন শৃঙ্খলা-বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা।

ইসি সচিব মো. সিরাজুল ইসলাম এর আগে সাংবাদিকদের জানান, আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে পরিস্থিতি পর্যাসলোচনায় বসলেও রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করা হবে না। ইতোমধ্যে দুই ধাপের ভোট হয়ে গেছে। এ পর্যায়ে দলের সঙ্গে বসার কোনো পরিকল্পনা নেই আমাদের।

দলীয়ভাবে ইউপি ভোটে জালিয়াতি ও সহিংসতা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে রয়েছে নির্বাচন কমিশন। বিএনপি ভোট বর্জনের হুমকিও দিয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুটি ধাপে ব্যাপক অনিয়ম, সহিংসতা ও ভোট কারচুপির ঘটনা ঘটেছে। এতে শিশুসহ প্রায় ৩৫ জন মানুষ প্রাণ হারিয়েছেন। সামনে আরো চার ধাপের নির্বাচন রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |