1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

সরকারি ভবনে রডের পরিবর্তে বাঁশ : সংসদীয় কমিটির ক্ষোভ

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬
  • ১২৩ বার পড়া হয়েছে

মো: জোবায়ের হোসেন: চুয়াডাঙ্গার দর্শনায় কৃষি সম্প্রসারণ অধিদফতরের নির্মাণাধীন একটি ভবনে রডের পরিবর্তে বাঁশের চটা ব্যবহার করায় ক্ষোভ প্রকাশ করছে সংসদীয় কমিটি। কার অবহেলায় এ ধরনের কাজ হয়েছে তা খতিয়ে দেখতে ২৯ ও ৩০ এপ্রিল ওই এলাকা পরিদর্শনে যাবে সংসদীয় কমিটি। জাতীয় সংসদ ভবনে বুধবার অনুষ্ঠিত কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়।

কমিটির সভাপতি মো. মকবুল হোসেনের সভাপতিত্বে বৈঠকে সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, মো. আব্দুর রাজ্জাক, মো. নজরুল ইসলাম বাবু, মো. মামুনুর রশিদ কিরন, এ কে এম রেজাউল করিম তানসেন, মো. নুরুল ইসলাম ওমর এবং অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি অংশ নেন।

বৈঠক শেষে কমিটির সভাপতি মকবুল হোসেন জাগো নিউজকে বলেন, এটি অত্যন্ত লজ্জাজনক ও গর্হিত কাজ। অথচ প্রকৌশলীদের চোখে পড়েনি।  জনগণ দেখিয়ে দিলো রডের পরিবর্তে বাঁশ নিয়ে ভবন নির্মাণ করা হচ্ছে। এখানে যারা দায়িত্বে ছিলেন, তারা সঠিকভাবে দায়িত্ব পালন করেননি। তাই জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে।

জানা যায়, দেশে উৎপাদিত ধান, চাল রাখার মতো জায়গা নেই।  তবুও কেন আমদানি করা হলো এ বিষয়ে জানতে চায় সংসদীয় কমিটি।  এ বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে খতিয়ে দেখতে বলেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে বিষয়টির কারণ খুঁজে বের করার জন্য কৃষিমন্ত্রীকে পরামর্শ দেয়া হয়।

বৈঠকে বাসমতিসহ বেশি দামের চালের ওপর আমদানি শুল্ক বাড়িয়ে আমদানি নিরুৎসাহিত করার পরামর্শ দেয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |