1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

বাংলাদেশে নার্সিংয়ে স্নাতক কোর্স চালু করবে জাপান

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬
  • ১০১ বার পড়া হয়েছে

ইমন ফারজানা: বাংলাদেশের নার্সিং পেশার উন্নয়নে স্নাতক কোর্স চালু করা হবে বলে জানিয়েছেন জাপানের কোচি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডন্টে হিরোকো মিনামি। বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানান তিনি।

হিরোকো মিনামি বলেন, বাংলাদেশের নার্সিং খাতের উন্নয়নে ‘প্রজেক্ট ফর ক্যাপাসিটি বিল্ডিং অব নার্সিং সার্ভিসেস ইন বাংলাদেশ’ নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে জায়কা। এ প্রকল্পের অধীনে নার্সিংয়ে একটি স্নাতক কোর্স চালু হবে। পরে সাক্ষাতের বিষয়টি সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

সাক্ষাতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে নার্সিং খাত আগে অবহেলিত থাকলেও বর্তমান সরকার এ খাতের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি নিয়েছে এবং সহায়তা দিয়ে যাচ্ছে। সরকারের পাশাপাশি বেসরকারি খাতেও নার্সিং পেশার উন্নয়নে সরকার উৎসাহ দিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

এসময় নার্সিংসহ স্বাস্থ্যখাতের বিভিন্ন উন্নয়নের ফলে দেশের শিশু ও মাতৃমৃত্যুর হার উল্লেখযোগ্যহারে কমে গেছে বলে জানান প্রধানমন্ত্রী। তাছাড়া দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে চট্টগ্রাম ও রাজশাহীতে আরো দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ স্থাপন করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |