1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

পহেলা বৈশাখে ছাত্রলীগের ৩০০ নেতাকর্মী স্বেচ্ছাসেবক

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬
  • ১৪০ বার পড়া হয়েছে

সুজন চক্রবর্তী: পহেলা বৈশাখে অপ্রীতিকর ঘটনা এড়াতে স্বেচ্ছাসেবকের ভূমিকায় থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তিন শতাধিক নেতাকর্মী। বেশ কয়েকটি ভাগে বিভক্ত হয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তারা কাজ করবেন।

বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে দুপুরে পহেলা বৈশাখকে সামনে রেখে এক বর্ধিত সভা করে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন ব্যানার, ফেস্টুনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মোবাইল নম্বর দেয়া আছে, কোনো দর্শনার্থী বা শিক্ষার্থী কোনো প্রকার সমস্যায় পড়লে তাদের ফোন দেবে। এছাড়া, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বিকেল ৫টার পর থেকে তাদের নিরাপত্তার দায়িত্ব আরো জোরদার করবে।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় নববর্ষ পালনের যে উদ্যোগ নিয়েছে তা সাফল্যমণ্ডিত হোক। এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষার্থী ও দর্শনার্থীদের সব ধরনের সহায়তা করবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় হলো জাতির আবেগ আর ভালবাসার জায়গা। তাই নববর্ষ পালন করতে নগরবাসী, দর্শনার্থী ও শিক্ষার্থীদের প্রথম পছন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তারা যেন কোনো প্রকার সমস্যায় না পড়ে সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ তাদের পাশে থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |