1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

ভারতীয় ও ইউরেশীয় প্লেটের সংঘর্ষেই কম্পন অনুভূত

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬
  • ১২০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ এশিয়ার তিন দেশ বাংলাদেশ, ভারত ও মিয়ানমার। বুধবার সন্ধ্যায় আঘাত হানা ওই কম্পনের মাত্রা উৎপত্তিস্থল মিয়ানমারে ছিল রিখটার স্কেলে ৭। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, ভারতীয় এবং ইউরেশীয় প্লেটের সংঘর্ষের ফলে এই ভূকম্পন অনুভূত হয়েছে। এ দুই প্লেট উত্তর পূর্বাঞ্চলে পরস্পরের দিকে প্রত্যেক বছর অগ্রসর হচ্ছে। ভারতীয় প্লেটটি ইউরেশীয় প্লেটের তলায় ঢুকে যাওয়ায় এ কম্পন হয়েছে।

হিমালয়ের পাদদেশে থাকা দক্ষিণ-পূর্ব এশিয়ার এ অঞ্চল বরাবরই ভূমিকম্পপ্রবণ। এর আগেও কয়েকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে এই অঞ্চলে। ভূমিকম্পে দক্ষিণ এশিয়ার এই অংশে লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটেছে।

২০১৫ সালের ২৫ এপ্রিল নেপালে ৭ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় ৯ হাজার মানুষের প্রাণহানি ঘটে। ওই ভূমিকম্পের পর এখন পর্যন্ত চার শতাধিক আফটার শক অনুভূত হয়েছে দেশটিতে।

একই বছরের অক্টোবরে শক্তিশালী ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয় পাকিস্তান ও আফগানিস্তান। দুই দেশের শত শত ঘরবাড়ি ধসে পড়ে। প্রাণহানি ঘটে ৩৩৫ জনের। এর মধ্যে পাকিস্তানে ২৩৫ জন এবং আফগানিস্তানে ৮২ জনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |