1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

ধর্মের বিরুদ্ধে লেখা মুক্তচিন্তা না, নোংরামি: প্রধানমন্ত্রী

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬
  • ১০৭ বার পড়া হয়েছে

সুমন চৌধুরী: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এখন একটা ফ্যাশন দাঁড়িয়ে গেছে যে ধর্মের বিরুদ্ধে কিছু লিখলেই তারা হয়ে গেলো মুক্তচিন্তা। আমি তো এখানে মুক্তচিন্তা দেখি না, আমি এখানে দেখি নোংরামি।’

বাংলা নববর্ষের প্রথম দিনে গণভবনে তাকে শুভেচ্ছা জানাতে আসা আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে নিজ বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমার ধর্ম আমি পালন করি, কিন্তু আমার ধর্ম সম্পর্কে কেউ যদি নোংরা কথা লেখে, বাজে কথা লেখে সেটা আমরা কেন বরদাশত করবো। যাকে আমি নবী মানি তার সম্পর্কে নোংরা কেউ যদি লেখে সেটা কখনো আমাদের কাছে গ্রহণযোগ্য না।’

তিনি আরো বলেন, নোংরা কথা, পর্ন কথা এগুলো কেন লিখবে? এটা তো সম্পূর্ণ নোংরা মনের পরিচয়। আবার একজন লিখলে আরেকজন খুন করে প্রতিশোধ নেবে এটা তো ইসলাম ধর্ম বলেনি।

শেখ হাসিনা বলেন, বোমা মেরে মানুষ হত্যা করা বা মানুষের জীবনের নেয়ার হুমকি দেয়া এটা ধর্মে কোথায় বলা আছে? যারা এ ধরনের হুমকি দেয় তারাই তো ধর্মকে অবমাননা করে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নববর্ষের অনুষ্ঠানের বিষয়ে সরকারের পক্ষ থেকে দেয়া নির্দেশনা পালনের জন্য সবার প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |