শবনম শাহজাহান: আজ শুক্রবার সকাল ৮:৩০ মিনিটে ঢাকাস্থ ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক এডভোকেট সরদার আকিল আহমেদ ফারুকীর নেতৃত্বে নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটি এবং সাব কমিটির সদস্যবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
এ সময় সাবেক সভাপতি ও আইসিটি বিষয়ক কমিটির চেয়ারম্যান এডভোকেট মো: আনোয়ার হোসেন, আইসিটি বিষয়ক কমিটির সদস্য এডভোকেট খন্দকার হাসান শাহরিয়ার, আইসিটি ও অভ্যন্তরীন নিরীক্ষা কমিটির সদস্য সুজন চক্রবর্তী, সহ-সভাপতি আবদুল হালিম সরদার, সহ-সাধারণ সম্পাদক মো: জহুরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: মাহমুদুর রহমান, সাবেক লাইব্রেরী সম্পাদক সুফী মোহাম্মদ আল মামুন, সদস্য বিধান বিহারী গোস্বামী, মিয়া মো: মাহবুবুর রহমান রুবেল, ইশতিয়াক আহমেদ, মো: ইউসুফ শোভন, রাসেল সরকারসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বাংলাদেশ বার কাউন্সিল, সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন, ঢাকা বার এসোসিয়েশনের পর ২৮-২৯ ফেব্রæয়ারী ২০১৬ ইং তারিখে অনুষ্ঠিত ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের নির্বাচনেও বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত ইউনাইটেড প্যানেল (সাদা) বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।