1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

প্রধানমন্ত্রীর সঙ্গে রওশনের একান্ত বৈঠক

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬
  • ১১৯ বার পড়া হয়েছে

মো: জোবায়ের হোসেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আকস্মিক বৈঠক করেছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। মঙ্গলবার সন্ধ্যায় সংসদে প্রধানমন্ত্রীর লবিতে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় আধঘণ্টাব্যাপী দু’জন একান্তে আলাপ করেন।

বৈঠক থেকে বেরিয়ে রওশন এরশাদ সাংবাদিকদের বলেন, ময়মনসিংহের উন্নয়নে বিভিন্ন বিষয়ে আলাপের জন্য প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম। ব্রহ্মপুত্র নদ শুকিয়ে গেছে, সেটি তাকে অবহিত করেছি। পাশাপাশি ময়মনসিংহে একটি শিক্ষাবোর্ড করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি। এছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে তিনি জানান।

এদিকে, প্রধানমন্ত্রী ও রওশন এরশাদের এ বৈঠক নিয়ে জাতীয় পার্টির মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দলের এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মূলত বিরোধী দলীয় নেত্রী জাতীয় পার্টির বর্তমান নাজুক ও ভঙ্গুর অবস্থার বিষয়ে প্রধানমন্ত্রীর পরামর্শ নেবার জন্য ও তাকে অবহিত করার জন্য হঠাৎ এ বৈঠকে মিলিত হন।

প্রধানমন্ত্রী তাকে জাতীয় পার্টির এ অবস্থার অবসান হবে বলেও আশ্বস্ত করেন বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |