1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

নেভী অ্যাক্ট ও মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান বিল সংসদে উত্থাপন

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬
  • ১২০ বার পড়া হয়েছে

মো: শাহীদুল হক: নেভী (এ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট ২০১৬ এবং  মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (সংশোধন) আইন ২০১৬ বিল দুটি সংসদে উত্থাপিত হয়েছে। জাতীয় সংসদে মঙ্গলবার বিল দুটি উত্থাপন করেন সংসদ কার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। পরে বিল দুটি পরীক্ষা নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন ২০১১ কার্যকর হওয়ার ফলে ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর থেকে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত জারিকৃত অধ্যাদেশসমুহ এবং ১৯৮২ সালের ২৪ মার্চ থেকে ১৯৮৬ সালের ১১ নভেম্বর পর্যন্ত জারীকৃত অধ্যাদেশসমুহের কার্যকারতা হারায়। কিন্তু যেহেতু সরকার অধ্যাদেশসমুহের আবশ্যকতা ও প্রাসঙ্গিকতা পর্যালোচনা করে স্টেক হোল্ডার, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও নৌবাহিনীর সদর দফতর মতামত গ্রহণ করে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনক্রমে বাংলায় নতুন আইন প্রণয়ন করার সিদ্ধান্ত গ্রহণ করে।

তাই বিলুপ্ত ও কার্যকারিতা হারানো দ্য নেভী (এ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট ১৯৭৬, দ্য নেভী (এ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট ১৯৭৭ ও দ্য নেভী (এ্যামেন্ডমেন্ট) এ্যাক্ট ১৯৮৬ -অধ্যাদেশ তিনটি সমন্বয় করে বিদ্যমান মূল অধ্যাদেশ দ্যা নেভী (এ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট  ১৯৬১-আলোকে এ নতুন আইন প্রণয়নের প্রস্তাব করা হয়। পরে কার্যকারিতা হারানো অধ্যাদেশ তিনটির স্থলে নতুন আইনের খসড়া বিল মন্ত্রিসভা অনুমোদন করে। তবে বিলটি উত্থাপনের পর্যায়ে জাতীয় পার্টির সদস্য ফখরুল ইমাম বিলের তিন ধারা সম্পর্কে আপত্তি করে নতুনভাবে বিলটি আনার প্রস্তাব করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি বাতিল হয়ে যায়।

এছাড়া মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসোর পরিচালনা বোর্ডে বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের অর্ন্তভুক্তির জন্য মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (সংশোধন) আইন (সংশোধন) আইন ১৯৯১-এর ৬ ধারায় দুটি সংশোধনী আনার জন্য নতুন সংশোধনী প্রস্তাব করা হয়েছে।

এছাড়া মঙ্গলবার সিভিল কোর্টস (এ্যামেন্ডমেন্ট) বিল ২০১৬, কোর্ট ফি (এ্যামেন্ডমেন্ট) বিল ২০১৬, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ বিল ২০১৬ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ বিল ২০১৬-এর রিপোর্ট সংসদে পেশ করে সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |