ইশতিয়াক আহমেদ: সংগঠনের নির্দেশ অমান্য করায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন যুবলীগ নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে সংগঠনটি। সংগঠনটির কেন্দ্রীয় দফতর সম্পাদক কাজী আনিসুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় এবং তাকে সমর্থন করায় আওয়ামী যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ সোনাইমুড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নুর হোসেন, সদস্য আজম খান এবং নাটেশ্বর ইউনিয়ন যুবলীগের সদস্য ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. আনোয়ার হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংগঠন থেকে বহিষ্কার করেছেন।