1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

অসুস্থ হয়ে ঢাকায় ফিরে এলেন নুসরাত ফারিয়া

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১২ জুন, ২০১৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

সুমন চৌধুরী: জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে গুণী নির্মাতা জাকির হোসেন রাজু নির্মাণ করছেন নতুন ছবি। এর নাম ‘প্রেমি ও প্রেমি’। এতে জুটি বেঁধে অভিনয় করছেন আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া।

বান্দরবানে চলছিল ছবিটির শুটিং। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তাই তাকে বান্দরবান থেকে দ্রুত ঢাকায় নিয়ে আসা হয়েছে। আর নায়িকার অনুপস্থিতিতে স্থগিত রয়েছে ছবির দৃশ্যধারণের কাজ।

কয়েকদিন আগে বান্দরবানে আরিফিন শুভ ও নুসরাত ফারিয়াকে নিয়ে ‘প্রেমি ও প্রেমি’ ছবির দৃশ্যায়ন শুরু হয়। সুন্দরভাবেই সব চলছিল। কিন্তু দ্বিতীয় দিনের কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন ফারিয়া। বান্দরবানের স্থানীয় চিকিৎসকের পরামর্শে বিশ্রাম নিয়ে আবার শুরু করেন কাজ। কিন্তু কিছুতেই কর্মশক্তি পাচ্ছিলেন না তিনি। তাই পূর্ণ বিশ্রামের জন্য ঢাকায় চলে এসেছেন।

ছবির পরিচালক জাকির হোসেন রাজু জানান, ‘বেশ কিছু ছবিতে টানা কাজ করে ও আসলে খুব ক্লান্ত। ওর রক্তচাপও কমে এসেছিল। তাই চিকিৎসকের পরামর্শেই ফারিয়াকে ঢাকায় পাঠাতে হয়েছে। ওকে প্রয়োজনীয় ওষুধও দেয়া হয়েছে। আশা করা হচ্ছে এক সপ্তাহের মধ্যেই তৈরি হয়ে যাবে ফারিয়া।’

এদিকে এবারের ঈদে মুক্তি পাবে নুসরাত ফারিয়া অভিনীত ‘বাদশা দ্য ডন’। এই ছবিতে জিতের বিপরীতে অভিনয় করেছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |