সুমন চৌধুরী: মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাথে বৈঠক করেছে নাসা স্পেস অ্যাপস বাংলাদেশ। সোমবার নাসার প্রধান কার্যালয়ে (ওয়াশিংটন) এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন- নাসার প্রধান বিজ্ঞানী এলেন স্তোফান, সি টি ও দেবরা দিয়াজ, ওপেন ইনভেনশনস প্রোগ্রাম মানেজার বেথ বেক ও নাসার সিনিয়র ইন্টারন্যাশনাল রিলেশন স্পেশালিস্ট নিল নিউমেন এবং স্পেস অ্যাপস বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন কনভেনর আরিফুল হাসান অপু, আন্তর্জাতিক উপদেষ্টা মাহাদি জামান ও ডিআইইউ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান তৌহিদ ভুইঞা।
স্পেস অ্যাপস প্রজেক্ট অ্যাকসিলেটর, নাসা ইনোভেশন সেন্টারসহ বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা কীভাবে নাসার কাজ করতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনায় হয় বৈঠকে। এছাড়াও আগামী আগস্ট থেকে শুরু হতে যাওয়া প্রজেক্ট অ্যাকসিলেটর প্রোগ্রামের কারিগরি সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।