1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

ট্যানারি স্থানান্তরে মালিকরা অযথা দেরি করছেন : প্রধানমন্ত্রী

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩১ জুলাই, ২০১৬
  • ১০১ বার পড়া হয়েছে

ইমন ফারজানা: ঢাকার হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি শিল্প স্থানান্তরে মালিকরা অযথা দেরি করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (রোববার) রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা’ এবং ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০১৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, ঢাকার চার পাশে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদীকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করে আমরা এটাকে দূষণমুক্ত করার পদক্ষেপ নিয়েছি।’

তিনি বলেন, ‘হাজারীবাগ থেকে ট্যানারি সরাতে আমরা সাভারে ট্যানারি শিল্প এলাকা তৈরি করে দিয়েছি। সেখানে বর্জ্য শোধনাগার স্থাপন করা হয়েছে। ইতোমধ্যে ট্যানারি স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ট্যানারি স্থানান্তরে মালিকরা অযথা দেরি করছেন। বারবার বলা সত্ত্বেও নানা ছলছুতায় তারা দেরি করছেন। এটা করা ঠিক হচ্ছে না। তারা আরো দ্রুত ট্যানারি স্থানান্তর করলে হাজারীবাগের পরিবেশটা আবার ফিরে আসবে।’

অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়ার্ল্ড লাইফ কনজারভেশন ২০১৬’, ‘বৃক্ষরোপণ প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০১৫’ ও ‘সামাজিক বনায়নের লভ্যাংশের চেক’ প্রদান করা হয়।

পরে কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে একটি তেঁতুল গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, পরিবেশ ও বন সচিব কামাল উদ্দিন আহমেদ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |