1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের আইনের আওতায় আনা হবে

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩১ জুলাই, ২০১৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

মাহমুদ হাসান খান রোমেল: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘জঙ্গিদের ধ্বংস করার জন্য আমরা আন্দোলনে নেমেছি। এই জঙ্গিদের চিহ্নিত করা হচ্ছে। যারা জঙ্গিদের অর্থের যোগান দিচ্ছে, আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে তাদেরকে আইনের আওতায় আনা হবে।’ রোববার রাজধানী মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ শাখা আওয়ামী লীগ আয়োজিত জঙ্গি-সন্ত্রাস বিরোধী সমাবেশে তিনি একথা বলেন।

কল্যাণপুরের ঘটনায় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের বক্তব্যের সমালোচনা করে , ‘বিএনপি নেতা গয়েশ্বর বলেছেন, জঙ্গিদের পিছন দিয়ে গুলি করা হয়েছে কেন? আমি বলব পুলিশ কি জঙ্গিদের ডেকে বলবে, এই জঙ্গি আমরা কি আপনাদের পিছনে গুলি করব; না সামনে দিয়ে করব?’

জঙ্গিরা চিহ্নিত দাবি করে মন্ত্রী বলেন, ‘আমরা এই জঙ্গিদের আজকে থেকে চিনি না। তারা ২০১৩ সালে সারা দেশে সন্ত্রাসী করেছে। তখন তারা বলেছে, চাঁদে নাকি সাঈদীকে দেখা গেছে। এরপর শুরু করেছে পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা। যখন আমরা এসব কিছু নিয়ন্ত্রণে নিয়ে এসেছি, তখন নতুন করে শুরু করেছে গুপ্ত হত্যা। এরই ধারাবাহিকতায় দেশি-বিদেশি মানুষকে টার্গেট করে হত্যা করা হচ্ছে।’

গুলশানের ঘটনা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গুলশানে জঙ্গিরা হামলা শুরু করার মাত্র তিন মিনিটের মাথায় পুলিশের একজন উপ-পরিদর্শক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন। এই খবর শুনে ওসি সালাহউদ্দিনসহ অন্যরা দ্রুত ঘটনাস্থলে গেলে তিনি নিহত হন। আর বিএনপি এইটা নিয়েও অনেক কথা বলছে।’

মহানগর দক্ষিণ শাখা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |