1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

দরপতনেও ডিএসইতে লেনদেন ছাড়ালো ৫০০ কোটি টাকা

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩১ জুলাই, ২০১৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

রুবী আক্তার: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচকের পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। দর পতন হয়েছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার মিউচুয়াল ফান্ড।

তবে এদিন ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনের উল্লম্ফন লক্ষ্য করা গেছে। টাকার অংকে লেনদেন ছাড়িয়েছে পাঁচশ কোটি টাকা। অপর শেয়রবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র দেখা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ১২ পয়েন্ট কমে ৪ হাজার ৫২৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ১০৯ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৭৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৫০২ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে ১২৭ কোটি টাকার বেশি। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৭৫ কোটি টাকা।

ডিএসইতে মোট ৩২৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১০১টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির শেয়ার দর।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ২৭ পয়েন্ট কমে ৮ হাজার ৪৭১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ৪১ পয়েন্টে, সিএসই৩০ সূচক ২৭ পয়েন্ট কমে ১২ হাজার ৮২৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৪৬ পয়েন্ট কমে ১৩ হাজার ৯১৭ পয়েন্টে  এবং সিএসআই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে ৯৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ২৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের। এর মধ্যে বেড়েছে ৬৮টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ার দর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |