1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

জঙ্গিবাদকে রুখতে না পারলে কেউই নিরাপদ নয়

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৮ আগস্ট, ২০১৬
  • ১৪০ বার পড়া হয়েছে

সুমন চৌধুরী: জঙ্গিবাদকে রুখতে না পারলে কেউই নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী আবদুল বাসেত মজুমদার। তিনি বলেছেন, জঙ্গিবিরোধী জনমত গঠনে আইনজীবী ও আইনজীবী সমিতিগুলোকে আরো এগিয়ে আসতে হবে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে শনিবার বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আয়োজিত বর্ধিত সভা-২০১৬-এর সভাপতির বক্তৃতায় তিনি এই কথা বলেন।

তিনি বলেন, সাম্প্রতিক জঙ্গিবাদী কার্যক্রম দেশের উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে। জঙ্গিবিরোধী জনমত গঠনে সোচ্চার ভূমিকা এবং জঙ্গি প্রতিরোধে সরকারের গৃহীত কার্যক্রমে বার কাউন্সিল সর্বাত্মক সহযোগিতা করবে।

বর্ধিত সভায় সারাদেশের আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিরা অংশ নেন।

প্রতিনিধিরা আইনজীবীদের কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। বার কাউন্সিলের নির্বাচিত সদস্য অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু বর্ধিত সভা সঞ্চলানা করেন।

অনুষ্ঠানে বার কাউন্সিলের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন বার কাউন্সিলের নির্বাচিত সদস্য ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বার কাউন্সিলের নির্বাচিত সদস্য, কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু এমপি, বার কাউন্সিলের নির্বাচিত সদস্য ও সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, বার কাউন্সিলের নির্বাচিত সদস্য জেড আই খান পান্না, পারভেজ আলম খান, মো. ইয়াহিয়া, এইচ আর জাহিদ আনোয়ার প্রমুখ।

সভায় দেশের সকল আইনজীবী সমিতিতে আগামী ২৮ আগষ্ট সকাল সাড়ে ১০ টায় ‘সন্ত্রাস ও জঙ্গিবিরোধী মানববন্ধন’ পালনে সিদ্ধান্ত নেয়া হয।

আইনজীবী ও শিক্ষানবিশ আইনজীবীদের ড্রেস, ২০১৮ সালে অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য আইনজীবী ভোটারদের ছবি, এআইডি, মোবাইল নম্বর দিয়ে ভোটার তালিকা প্রনয়ণ নিশ্চিতসহ বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আবদুল বাসেত মজুমদার তার বক্তৃতায় আরো বলেন, বাংলাদেশের সকল আইনজীবীদের কোর্ট অফিসার হিসেবে ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে’ অন্তর্ভুক্তির লক্ষ্যে বর্তমান বার কাউন্সিল নেতৃত্ব কাজ করছে। বার কাউন্সিলের জন্য নতুন ভবন নির্মান, ১০০ শতাংশ জমি বরাদ্দ ও বেনাভোলেন্ড ফান্ডের জন্য সরকারের কাছে অনুদান চাওয়া হয়েছে।

তিনি বলেন, বার কাউন্সিলে অনিষ্পন্ন মামলা দ্রত নিষ্পত্তিতে ৫টি ট্রাইব্যুনাল গঠন করে দেয়া হয়েছে। নবীন আইনজীবীদের পেশাগত উৎকর্ষতা সাধনে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |