শওকত আরমান: উন্নতমানের স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার সপরিবারে মালয়েশিয়া যাচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক। ২০ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত মোট তিনি সেখানে অবস্থান করবেন।
জাহিদ মালেকের সঙ্গে তার পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন স্ত্রী শাবানা মালেক, মেয়ে সাদিয়া মালেক ও সিনথিয়া আকমল, মেয়ের জামাতা আলতাফ আকমল, নাতি মাস্টার আরহান আকমল শরীফ ও আসহাজ আকমল শরীফ।