1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শনিবার

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬
  • ১২৫ বার পড়া হয়েছে

মো: জোবায়ের হোসেন: বাগেরহাটের রামপালে নির্মিতব্য কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন আগামীকাল শনিবার।

শনিবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সুন্দরবনের কাছে নির্মিতব্য রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে শুরু থেকে বিতর্ক আছে। পরিবেশবাদীরা বলে আসছেন, এ বিদ্যুৎকেন্দ্রের ফলে ধ্বংস হবে সুন্দরবন। অন্যদিকে সরকারের তরফ থেকে বারবার আশ্বাস দেওয়া হচ্ছে, এ বিদ্যুৎকেন্দ্রে যে প্রযুক্তি ব্যবহার করা হবে তাতে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না।

গেল বুধবার এক সংবাদ সম্মেলনে রামপাল প্রকল্পকে দেশবিরোধী বলে আখ্যা দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র দেশবিরোধী প্রকল্প। জনবিরোধী এ সিদ্ধান্ত প্রতিহত করার এখনই সময়। এই প্রকল্পে অর্থনীতি ও পরিবেশের মারাত্মক ক্ষতি হবে।

এছাড়া শুরু থেকেই এ প্রকল্পের বিরোধিতা করে আসছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। প্রকল্পের বিরোধিতা করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব অনেকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |