শবনম শাহজাহান: রাজধানীর তাঁতীবাজার ও সাভারের আমিন বাজার এলাকা থেকে ১২ কেজি সোনাসহ আন্তর্জাতিক সোনা চোরাচালান চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)।
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া খবরে অভিযান চালিয়ে র্যাব-১ ব্যাটালিয়ানের সদস্যরা তাদের গ্রেফতার করেন বলে জানিয়েছে র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান।