1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

পাসপোর্টে সত্যায়ন ও পুলিশ ভেরিফিকেশন প্রথা থাকবে না

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬
  • ১২১ বার পড়া হয়েছে

সুমন চৌধুরী: পাসপোর্ট সেবা পেতে জনগণ হয়রানি ও দুর্নীতির শিকার হচ্ছে স্বীকার করে পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাসুদ রেজওয়ান বলেছেন, পাসপোর্ট তৈরিতে যেসব সমস্যা হচ্ছে এর বেশিরভাগই পুলিশ ভেরিফিকেশনের কারণে। শিগগিরই সত্যায়ন ও পুলিশ ভেরিফিকেশন প্রথা তুলে নেয়া হবে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে আয়োজিত এক গণশুনানিতে এসব কথা বলেন তিনি। পাসপোর্ট অধিদফতরের ওপর দুর্নীতি দমন কমিশন (দুদক) এ গণশুনানির আয়োজন করে। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, দালালদের হাত থেকে পাসপোর্ট অফিস মুক্ত করতে হবে। পাসপোর্ট নিয়ে মানুষের নানা ভোগান্তি এখনো রয়ে গেছে। এগুলো দূর করার ব্যবস্থা নিতে হবে।

সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পরিচালিত এক গবেষণায় উঠে আসে, সেবা খাতের মধ্যে পাসপোর্ট করতে এসে সবচেয়ে বেশি মানুষ দুর্নীতি ও ভোগান্তির শিকার হন।

উল্লেখ্য, রাজধানীর আগারগাঁওয়ের পাসপোর্ট অফিসে প্রতিদিন পাচঁ হাজার নাগরিককে সেবা দেয়া হয়। এই সেবা কার্যক্রমের ওপর অনুষ্ঠিত গণশুনানিতে অংশ নেয় ভুক্তভোগী ও দুর্নীতির শিকার জনগণ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |