1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

বাংলাদেশ ছাত্রলীগ, সুইডেন শাখা, জাতীয় শোক দিবস পালন

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬
  • ১৯১ বার পড়া হয়েছে

সুইডেন প্রতিনিধি (ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান): সম্প্রতি বাংলাদেশ ছাত্রলীগ, সুইডেন শাখা শোকাহত চিত্তে এবং গভীর শ্রদ্ধার সাথে জাতীয় শোক দিবস পালন করেছে । বাংলাদেশ ছাত্রলীগ, সুইডেন শাখা আয়োজিত জাতীয় শোক সভায় ছাত্রলীগের বঙ্গবন্ধুর সৈনিকরা, প্রাক্তন ছাত্রলীগের ছাত্রনেতারা এবং সুইডেন আওয়ামী লীগের নেতৃবৃন্দদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর সৈনিকরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি , জুলিও কুরি, স্বাধীনতা যুদ্ধের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানানো হয় তার প্রকৃতিতে ফুল দিয়ে।

শোক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি পলাশ পাল এবং সভাটি সঞ্চালন করেন সাধারণ সম্পাদক তাঞ্জিল ইসলাম তাঞ্জু । সভায় প্রধান অতিথি ছিলেন সুইডেন আওয়ামী লীগের সিনিয়র উপদেষ্টা ওবায়দুল হক । সুইডেন আওয়ামী লীগের নেতারা শোককে প্রেরণা এবং শক্তিতে পরিণত করে রাজাকার মুক্ত আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর সোনার বাংলা, ডিজিটাল বাংলাদেশ ভিশন ২০২১ এবং ২০৪১ বাস্তবায়নে একত্রে কাজ করার আহ্বান জানান এবং সব ধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস দেন । সব বক্তারাই বলেন “বঙ্গবন্ধু বেঁচে আছেন তার কাজে, দর্শনে, বাঙালির ভালোবাসায় , চিন্তায় এবং চেতনায় এবং বেঁচে থাকবেন তার দর্শনে এবং আদর্শে চিরকাল” ।

সুইডেন আওয়ামী লীগ থেকে সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ওবায়দুল হক, কাজী মিরাজ, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, লাভলু মনোয়ার , নাজমুল খান , আরিফ মাহবুব , আব্দুল মালেক, সফিকুল ইসলাম লিটন, হেদায়েতুল ইসলাম শেলী, নাছিম আহমেদ, মুরশেদ চৌধুরী বাপ্পী, সুইডেন যুবলীগ এর সাধারণ সম্পাদক যুবায়দুল হক সবুজ, সুইডেন সেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিস হাসান তপন, বাংলাদেশ ছাত্রলীগ,সুইডেন শাখার সাংগঠনিক সম্পাদক নাফি আলম, প্রচার সম্পাদক সালাউদ্দিন সজীব, সহ সভাপতি সুমন হোসাইন, নাভান আব্দুল্লাহ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |