1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

ওভেন ছাড়াই তৈরি করুন গ্রিল চিকেন

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬
  • ১৮৫ বার পড়া হয়েছে

খন্দকার আয়েশা শাহরিয়ার: গ্রিল চিকেন খেতে ভালোবাসেন অনেকেই। রেস্টুরেন্টে গিয়ে ঝটপট অর্ডারও দিয়ে বসেন প্রিয় এই খাবারটির। এই সুস্বাদু গ্রিল চিকেন খুব সহজেই বাসায় বানানো যায়। ওভেন না থাকলেও সমস্যা নেই, গ্যাসের চুলাতেও তৈরি সম্ভব মোলায়েম গ্রিল চিকেন। রইলো রেসিপি-

উপকরণ :
মুরগির মাংস ২ কেজি, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, ধনিয়া গুড়া ১ টেবিল চামচ, জিরা ভেজে গুঁড়া করা ১ চা চামচ, গরম মশলা গুঁড়া ১ টেবিল চামচ, কাবাব মসলা ১ টেবিল চামচ, সরিষার তেল ৪ টেবিল চামচ, টমেটো সস ১/২ কাপ, টক দই এক কাপ, লবণ পরিমাণ মতো, সয়াবিন তেল ভাজার জন্য।

প্রণালি :
টক দইয়ের সঙ্গে সমস্ত মসলা ও সরিষার তেল ভালো করে মিশিয়ে নিন। রেখে দিন ৩০ মিনিট। মুরগি ধুয়ে টুকরো করে কাঁটা চামচ দিয়ে কেঁচে নিন অথবা ছুরি দিয়ে দাগ কেটে দিন। এতে মসলা ঢুকবে সহজেই। এবার মুরগির মাংসের গায়ে ভালো করে মসলা ডলে ডলে মাখান। ২/৩ ঘণ্টা মেরিনেট করে রাখুন। এবার নন-স্টিক প্যানে সয়াবিন তেল ব্রাশ দিন। প্যানে তেল গরম হয়ে গেলে মুরগির টুকরোগুলোকে মাঝারি আঁচে ভাজুন। এক পাশ হয়ে গেলে উল্টে আরেক পাশ দিন ও প্যানে ভাজলে এই সময়ে ঢাকনা দিয়ে দিন। এতে খুব ভালো নরম হবে। মাঝে মাঝে মসলা ব্রাশ করে দিন।

দুই পাশ ভালো করে ভাজা হলে ও মাংস নামিয়ে ফেলুন। এবার লুচি, পরোটা, নান রুটি অথবা পোলাওয়ের সাথে সস/চাটনি দিয়ে পরিবেশন করুন মজাদার গ্রিল চিকেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |