1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

মেডিনোভা পপুলার ও মডার্ন ডায়াগনস্টিককে জরিমানা

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬
  • ১৯৮ বার পড়া হয়েছে

সিজুল ইসলাম শিহাব: বিভিন্ন অনিয়মের অভিযোগে পুরান ঢাকার মেডিনোভা মেডিকেল সার্ভিসেস, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, মডার্ন ডায়াগনস্টিক সেন্টার ও ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটকে ২২ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সরওয়ার আলম এ আদালত পরিচালনা করেন।

এক বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, পুরান ঢাকায় অভিযানে মেডিনোভা মেডিকেল সার্ভিসেস-এ ডায়াগনস্টিক টেস্টের জন্য ব্যবহৃত মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পাওয়া গেছে। এছাড়াও রোগ নির্ণয়ের রিপোর্ট কার্ড হিসেবে ব্যবহৃত বইয়ে ১৫টি পাতায় ব্ল্যাংক স্বাক্ষর করা এবং বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের নামে ভুয়া সিল জব্দ করা হয়। এ অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার নাসির ওয়াকার (৪১), ল্যাব ইনচার্জ উজ্জ্বল মিয়া (৩২), ম্যানেজার (অ্যাডমিন) সাইফুল ইসলাম (৪০) এবং কেয়ারটেকার আবু ইয়াহিয়াকে (৪৩) আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ৮ লাখ টাকা অর্থদণ্ড ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

পপুলার ও মডার্ন ড ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহারের অপরাধে যথাক্রমে ৬ লাখ ও ৪ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

জনসন রোডের ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট দ্বারা বিভিন্ন ধরনের রোগ নির্ণয়সহ নোংরা পরিবেশে ল্যাব পরিচালনা এবং অনুমোদনবিহীন ব্লাড ব্যাংক পরিচালনা করায় ৪ লাখ টাকা জরিমানা এবং এক মাসের মধ্যে ল্যাবের মান উন্নতকরণসহ ব্লাড ব্যাংকের অনুমোদন গ্রহণের নির্দেশ দেয়া হয়।

অভিযানে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ধ্বংস করার জন্য ওষুধ প্রশাসন অধিদফতরকে নির্দেশ প্রদান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |