1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

যুদ্ধাপরাধের বিচারহীনতার অবসানে আইসিসির প্রতি বাংলাদেশের সমর্থন

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬
  • ২০১ বার পড়া হয়েছে

মাহমুদ হাসান খান রোমেল: মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের বিচারহীনতার অবসানে রোম স্ট্যাচুট এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আসিসি) প্রতি দ্ব্যর্থহীন সমর্থন জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার আইসিসির সদস্য দেশসমূহের ১৫তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের পক্ষে এ সমর্থন ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

আইসিসির এ অধিবেশনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের বিচারহীনতার সংস্কৃতির অবসানে বাংলাদেশ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়কালে মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধে জড়িতদের বিচার পরিচালনা করছে। রোম স্ট্যাচুটের নীতি/আদর্শের আলোকে বাংলাদেশের অভ্যন্তরীণ আন্তর্জাতিক মানসম্পন্ন আদালতে এই বিচার কার্যক্রম আন্তর্জাতিক অঙ্গনে নতুন মাত্রার সৃষ্টি করেছে।

এ সময় যুদ্ধকালীন সময়ে যৌন এবং লিঙ্গভিত্তিক অপরাধ প্রতিরোধে বাংলাদেশের প্রত্যয়ের কথা তুলে ধরেন শাহরিয়ার আলম।

তিনি বলেন, এ ধরণের অপরাধকারীদের বিচারের সম্মুখীন, যথাযথ বিচার নিশ্চিত, প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা ইত্যাদি বিষয়ে বাংলাদেশ তার অভিজ্ঞতা বিনিময়ে সর্বদা প্রস্তুত।

প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময়ে নিগৃহীত এবং অত্যাচারিত নারীদের যথাযথ সম্মান প্রদর্শনের নিমিত্তে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আন্তর্জাতিক আদালতের ‘ট্রাস্ট ফান্ড ফর ভিকটিমসে’ বাংলাদেশের অবদান তুলে ধরে তিনি বলেন, পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গায় অপরাধের শিকার জনগোষ্ঠীর জীবনমানের পরিবর্তনের উদ্দেশ্যে বাংলাদেশ ‘দ্য হ্যাগ ওয়ার্কিং গ্রুপ ফ্যাসিলিটর ফর ভিকটিমসে’র সভাপতির দায়িত্ব পালন করছে।

অধিবেশনে যোগদানের পাশাপাশি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আইসিসির প্রেসিডেন্ট, সাধারণ অধিবেশনের সভাপতি ও আইসিসির প্রসিকিউটরের সঙ্গে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলাপ-আলোচনা করেন।

আইসিসির প্রসিকিউটরের শিশুদের জন্য পলিসি পেপারের আনুষ্ঠানিক উদ্বোধনেও যোগ দিয়ে শিশুদের বিরুদ্ধে সংগঠিত অপরাধ প্রতিরোধে ও শিশুদের মঙ্গলার্থে আইসিসির কৌশলগত ফ্রেমওয়ার্কের পূর্ণ প্রয়োগ নিশ্চিতের আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |