হেদায়েতুল ইসলামঃ গত ১১ই ডিসেম্বর সুইডেনের স্টকহোম শহরে আহ্বায়ক কমিটির প্রধান আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সামসুদ্দিন আহমেদ খেতু মিয়ার উপস্থিতিতে সুইডেন আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় |
উক্ত সভায় বীর মুক্তিযোদ্ধা আকতার এম জামান,বীর মুক্তিযোদ্ধা ডঃ গুলজার মিয়া,ভারপ্রাপ্ত সদস্য সচিব,মনজুরুল হাসান,প্রকৌশলী মাহফুজুর রহমান ভুইয়া, নাজমুল হাছান খান,হেদায়েতুল ইসলাম (শেলী ), আকরামুজ্জমান কাজি শাহীন, লুতফর রহমান, সোহেল আহমেদ, আঃ মান্নান, মোস্তফা কামাল , মোঃ শায়েস্তা , জিয়া গাজী , তাইবুর রহমান রেফুজ, মুজাহিদুল ইসলাম নওরজ, সজল আসফাক, আফসার খান, কাজি তুষার,মোহাম্মদ আব্দুল মালেক জলিল, ফয়সাল আহমেদ ,সোহেল আহমেদ ,সাইফুল ইসলাম চুন্নু , আশরাফ খান ,লুৎফর রহমান সৈয়দ , মনিরুল ইসলাম ভূইঞা , শরীফ দিদার , কাজী তুষারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন | অনুষ্ঠানটি পরিচালনা করেন শফিকুল আলম (লিটন)।
সভায় নির্বাচন সংক্রান্ত বিষয়ে বিভিন্ন কমিটি তৈরি, নির্বাচনী প্রস্তুতি পদক্ষেপ, সদস্য নবায়ন ও নির্বাচনী দিন নির্ধারণ ও বিবিধ বিষয়ে আলোচনা করা হয় | এই বিষয়ে অতি সত্বর সংবাদপত্র ও মিডিয়া মারফত সুইডেনের সকল আওয়ামীলীগের কর্মীদের অবগত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় | উক্ত সভায় সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগের নির্দেশনা অনুযায়ী গঠনতন্ত্রিক নিয়মানুসারে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক উপায়ে একটি অবাধ ও সুষ্ঠ সম্মেলনের মাধ্যমে সুইডেন আওয়ামীলীগের একটি সুন্দর ও গ্রহণযোগ্য কমিটি গঠনের পক্ষে সকলে মতামত ব্যক্ত করেন ।
সভায় প্রবীণ নেতা , বীর মুক্তিযোদ্ধা জনাব গুলজার মিয়াকে আহ্বায়ক করে একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয় । এছাড়াও সাবেক সভাপতি জনাব মন্জুরুল হাসান এর নেতৃত্বে সর্ব জনাব আকতার এম জামান , গুলজার মিয়া , কাজী মিরাজ, সোহেল আহমেদ, ইন্জিঃ মাহফুজ , মুজাহিদ নওরোজ ও হেদায়েতুল ইসলাম শেলীকে নিয়ে একটি সমন্বয় কমিটি গঠন করার প্রস্তাব পাশ হয় । নবনির্বাচিত এডহক কমিটির আহবায়ক বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা শামসুদ্দিন আহমেদ খেতু মিয়া একটি সুষ্ঠ ও সকলের অংশগ্রহনমূলক সম্মেলনের মাধ্যমে সুইডেন প্রবাসী সকল বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের প্রাণের দাবী একটি শক্তিশালী কমিটি উপহার দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন ।