1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

রোহিঙ্গাদের বিরুদ্ধে হামলা বাড়িয়েছে মিয়ানমার

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১৬
  • ১৯২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে সহিংসতার মাত্রা বাড়িয়েছে দেশটির সেনাবাহিনী। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের নতুন এক প্রতিবেদনের বরাত দিয়ে ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট এ তথ্য জানিয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচ বলছে, রোহিঙ্গাদের বাড়িঘর পুড়িয়ে দেয়া হচ্ছে। সেনাবাহিনীর হামলায় হাজার হাজার রোহিঙ্গা মুসলিম রাখাইন ছেড়ে পালিয়েছে। স্যাটেলাইটে ধারণ করা ছবিতে দেখা যাচ্ছে, গত অক্টোবরের শুরু থেকে রাখাইনে অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত দেড় হাজারেরও বেশি ভবন গুড়িয়ে দিয়েছে দেশটির সেনাবাহিনী।

অক্টোবর ও নভেম্বরে ওই এলাকায় সহিংসতার সঙ্গে সামরিক কার্যকলাপের মিল রয়েছে বলে দাবি করেছে এ মানবাধিকার সংস্থাটি। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক পরিচালক ব্রাড অ্যাডামস বলেছেন, নিজেদের বাড়ি-ঘর পুড়িয়ে দিচ্ছে বলে রোহিঙ্গাদের বিরুদ্ধে দেশটির সরকার ও সেনাবাহিনী যে অভিযোগ আনলেও সেখানকার নতুন তথ্য মিয়ানমারের এই দাবিকে নাকচ করে দিয়েছে।

তিনি বলেন, ‘স্যাটেলাইটের ছবি ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার ভবনে অগ্নিকাণ্ডের জন্য পরিষ্কারভাবে সেনাবাহিনীর দিকে আঙুল তুলছে।’

অ্যাডামস বলেছেন, বার্মা সেনাবাহিনীর উপস্থিতি ও অভিযানের মাঝেও বিদ্রোহীরা গত এক মাসে ওয়া পেইকে ৩০০ ভবন জ্বালিয়ে দিয়েছে; এটি বিশ্বাস করা কঠিন।

হিউম্যান রাইটস ওয়াচ রাখাইনের রোহিঙ্গাদের সাক্ষাৎকার নিয়েছে। তাদের বাড়ি-ঘরে প্রকাশ্য দিবালোকে বার্মা সেনাবাহিনী আগুন দিচ্ছে বলে সাক্ষাৎকারে রোহিঙ্গারা জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |