1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

এক টেস্ট জিতলেই ভারত পাবে ১০ লাখ ডলার!

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১২৬ বার পড়া হয়েছে

মো: জোনায়েত হোসেন: আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ কে জিতবে? ভারত না অস্ট্রেলিয়া? এই দুই দেশের ক্রিকেটপ্রেমীদের কাছে এখন এটাই সবচেয়ে বড় আগ্রহের বিষয়। এখনও পর্যন্ত টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে বিরাট কোহলির ভারত। রেটিং পয়েন্ট ১২১। ১০৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়া।

আর এক সপ্তাহ পরই অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে শুরু হচ্ছে বর্ডার-গাভাস্কার ট্রপি। চার ম্যাচের এই টেস্ট সিরিজ নিয়ে এখনই ফুটতে শুরু করেছে দু’দেশের ক্রিকেটাঙ্গন। তবে, এই সিরিজের প্রথম টেস্টেই নির্ধারণ হয়ে যেতে পারে চলতি মৌসুমের টেস্ট চ্যাম্পিয়নশিপ।

২৩ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি যদি ভারত জিতে যায়, তাহলে এই মৌসুমের টেস্ট চ্যাম্পিয়ন ট্রপিটা পেয়ে যাবে ভারতই। শুধু চ্যাম্পিয়ন ট্রফিই নয়, এই বছরের সেরা টেস্ট দল হওয়ার কারণে ভারত আইসিসির পক্ষ থেকে পুরস্কার হিসেবে পাচ্ছে ১০ লক্ষ ডলার।

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ১২১ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ভারত রয়েছে সবার উপরে। ১০৯ পয়েন্টে দু’নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। ভারত যদি স্মিথদের বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতে যায় তা হলে চলতি মরসুমে আর কোনও দেশ কোহালিদের টপকাতে পারবে না। সে ক্ষেত্রে এক নম্বর টেস্ট দল হিসাবে আইসিসির ১০ লক্ষ ডলারের পুরস্কারও পেয়ে যাবে বিরাটরা।

গত বছর পর্যন্ত এই পুরস্কার মূল্য ছিল ৫ লক্ষ ডলার। এই বছরই সেটা দ্বিগুণ করার কথা ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাটি।

তবে এই ১০ লক্ষ ডলার জেতার সম্ভাবনা রয়েছে অস্ট্রেলিয়ারও। সে ক্ষেত্রে ভারতকে ৩-০ ব্যবধানে হারাতে হবে স্মিথ বাহিনীকে। যদিও দুর্দান্ত ফর্মে থাকা বিরাট কোহলিদের ঘরের মাঠে এত সহজে স্মিথরা হারিয়ে দেবে, সে দাবি করছেন না অতি বড় অসি সমর্থকও।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |